Cvoice24.com

চট্টগ্রামে প্রথমবার চালু হলো ক্যামব্রিজ ইয়াং লার্নার্স ইংলিশ প্রোগ্রাম

সিভয়েস২৪ ডেস্ক
১৯:০১, ১০ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে প্রথমবার চালু হলো ক্যামব্রিজ ইয়াং লার্নার্স ইংলিশ প্রোগ্রাম

শিশুদের ইংরেজিতে কথা বলার ভয় ও জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসী করে তুলতে চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হয়েছে ক্যামব্রিজ ইয়াং লার্নার্স ইংলিশ (ওয়াইএলই) প্রোগ্রাম। উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ পরিচালিত ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ লার্নিং প্ল্যাটফর্মে (ইএলপি) সম্প্রতি এ প্রোগ্রাম চালু করা হয়।

প্রোগ্রামটিতে বয়স অনুযায়ী শিশুদের চারটি বিভাগে ভর্তির সুযোগ রয়েছে। ৩ থেকে ৫ বছর বয়সীদের জন্য প্রি-স্টার্টার, ৬ থেকে ৯ বছর বয়সীদের জন্য স্টার্টার, ৮ থেকে ১০ বছর বয়সীদের জন্য মোভার্স এবং ৯ থেকে ১২ বছর বয়সীদের জন্য ফ্লায়ার্স বিভাগ নির্ধারণ করা হয়েছে।

এডুমিগ ও ইএলপির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আব্বাস কারিমী বলেন, ছোটবেলা থেকেই শিশুদের ইংরেজি শোনা, বলা, পড়া ও লেখার ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তুলতে সহায়তা করবে আন্তর্জাতিক মানের এই প্রোগ্রাম।

তিনি বলেন, এ প্রোগ্রামে শিশুদের বই মুখস্থ করানোর পরিবর্তে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, গেম ও আনন্দদায়ক অনুশীলনের মাধ্যমে ইংরেজি শেখানো হয়। এতে শিশুরা সহজ ও স্বাভাবিকভাবে ভাষা শেখার পাশাপাশি ইংরেজিতে কথা বলার ভয় ও সংকোচ কাটিয়ে উঠতে পারবে।

প্রোগ্রামটির মাধ্যমে শিশুদের কীভাবে ইংরেজি শেখানো হয়, তা সরাসরি দেখার সুযোগ রয়েছে। এ জন্য প্রতি শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিনামূল্যের যাচাই ক্লাসে অংশ নেওয়া যাবে।

বিনামূল্যের এ ক্লাসে অংশ নিতে আগ্রহীদের ০১৪০৯-৯৬৫৮৫০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

শিক্ষা সব খবর