জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন নবাগত প্রধানমন্ত্রী। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে সই করেন তিনি।
আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এরপর শ্রদ্ধা জানাতে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরবর্তীতে দুপুরে তিনি সচিবালয়ে পৌঁছে একাধিক বৈঠকে অংশগ্রহণ করবেন।
জাতীয় সব খবর














