Cvoice24.com

দক্ষিণ হাশিমপুরে ঈদে মিলাদুন্নবী মাহফিল 

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১১:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ হাশিমপুরে ঈদে মিলাদুন্নবী মাহফিল 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুরে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে ৮ম আজিমুশশান পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ হাশিমপুর খান বটতল জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে কালাজী তালুকদার বাড়ী একতা সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

কালাজী তালুকদার বাড়ী একতা সংঘের সভাপতি মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী ও সমাজসেবক মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মো. আবদুল মান্নান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন খান বটতল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম সওদাগর ও সাধারণ সম্পাদক আসহাব মিয়া কোম্পানি।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকার শাহজাহানপুর গাউছুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব ও আল-আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের সাবেক ভিপি সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারী। তিনি  ‘আউলিয়ায়ে কেরামের আদর্শ এবং বর্তমান যুবসমাজের প্রেক্ষাপট’ বিষয়ে আলোচনা করেন।

প্রধান আলোচক ছিলেন খান বটতল জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান মোজাদ্দেদী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন দোহাজারী রাজঘাটা নাজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা মুহাম্মদ ইমরান হোসেন কাদেরী ও দোহাজারী পৌরসভা শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আহাদ জেহাদী।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর