Cvoice24.com

হাটহাজারীতে হত্যা মামলার আসামি ধরলো এসআরবি

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬
হাটহাজারীতে হত্যা মামলার আসামি ধরলো এসআরবি

চট্টগ্রামের হাটহাজারীতে বেলাল হোসেন জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. শহীদুল্লাহকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে উপজেলার চারিয়া নয়াহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শহীদুল্লাহকে হাটহাজারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।

গ্রেপ্তার মো. শহীদুল্লাহ হাটহাজারী উপজেলার খন্দকিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, বেলাল হোসেন জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি শহীদুল্লাহ হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছেন—গোয়েন্দা সূত্রে এমন তথ্য পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে চারিয়া নয়াহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর শহীদুল্লাহকে হাটহাজারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।