কক্সবাজারে মেসুত ওজিল ও এরদোগান পুত্র
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিলসহ তুরস্কের একটি ১৩ সদস্যের প্রতিনিধি দল পৌঁছেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে দলটি উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন নেকমেদ্দিন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল। বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং অন্যান্য সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধি।
সফরের সময় তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের তত্ত্বাবধানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেবেন। এছাড়া উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনস্থ টিকা কিচেন সেন্টারে পবিত্র মাহে রমজানের প্রথম দিনের ইফতার করবেন।
সূত্র জানায়, একদিনের এই সরকারি সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবেন।
কক্সবাজার সব খবর















