Cvoice24.com

চকরিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

সিভয়েস২৪ ডেস্ক
২০:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
চকরিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) থেকে ছিটকে সড়কে পড়ে ট্রাকের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে চকরিয়ার চিরিংগা-বদরখালী সড়কের বাটাখালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নওশাদ শরীফ নূর (১২)। সে চকরিয়া পৌরসভার বাটাখালীর খোন্দকার পাড়ার প্রবাসী মোহাম্মদ ইউছুফের ছেলে এবং চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ইজিবাইকে করে যাওয়ার সময় নওশাদ হঠাৎ ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, দুর্ঘটনাটি থানার কাছেই ঘটেছে। শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি দ্রুতগতিতে চলে যাওয়ায় চালককে এখনও আটক করা যায়নি, তবে পুলিশের চেষ্টা চলছে।