Cvoice24.com

কক্সবাজারে একনলা বন্দুকসহ দুইজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
১২:৫৯, ১৭ আগস্ট ২০২৬
কক্সবাজারে একনলা বন্দুকসহ দুইজন গ্রেপ্তার

কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে আলমগীর টাওয়ারের সামনে সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ফয়সাল (৪৫) ও মো. রুবেল (৩০)। ফয়সাল কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজের পাড়া এবং রুবেল ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি দল ঘোনার পাড়া আলমগীর টাওয়ারের সামনে অভিযান চালায়। এ সময় ফয়সাল ও রুবেলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রটি জব্দ করে গ্রেপ্তার দুজনকে হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ফয়সাল ও রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ২০২১ সালের ২৯ জুলাই ওই মামলাটি করা হয়েছিল।

এদিকে রবিবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা প্রায় সাতটা পর্যন্ত টেকনাফের একাধিক রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএন সূত্রে জানা গেছে, অভিযানে সাতটি পরোয়ানা তামিল করা হয়েছে। পাশাপাশি অনলাইন জুয়া, সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধে সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কক্সবাজার সব খবর