চার দিনে রিজার্ভ বাড়লো ১১৮ কোটি ডলার
সিভয়েস২৪ ডেস্ক
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। ২৪ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। চার দিন আগে ২০ আগস্ট এই রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। ২০ আগস্ট এ পরিমাণ ছিল ৩২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।
সে হিসাবে, চার দিনে গ্রস রিজার্ভ বেড়েছে ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ বেড়েছে ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে দেশের নিট রিজার্ভ হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
অর্থ-বাণিজ্য সব খবর















