ঐশ্বরিয়াকে বিয়ে করবেন পাকিস্তানের মুফতি
বিনোদন ডেস্ক
পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন যদি বিচ্ছেদের দিকে যায়, তবে অভিনেত্রী তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন।
মুফতি কাভি বলেন, ‘আমি চাই না যে তাদের বিচ্ছেদ হোক, কিন্তু যদি সত্যিই বিচ্ছেদ ঘটে, তবে ঐশ্বরিয়া নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন।’
পডকাস্টের সঞ্চালক তার কাছে প্রশ্ন করেন, একজন অমুসলিমকে কীভাবে বিয়ে করবেন? এর উত্তরে কাভি জানান, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হবে এবং তার নাম হবে ‘আয়েশা’।
তিনি আরও বলেন, ‘ঐশ্বরিয়া রাইয়ের মতো সুন্দরী যদি আয়েশা রাই নামে পরিচিত হন, তা দেখার জন্য আমি উদগ্রীব।’
এর আগে মুফতি আবদুল কাভি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকেও নিয়ে বিতর্কিত মন্তব্য করছিলেন এবং দাবি করেন, রাখির ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ‘ফাতিমা’, তার উপদেশ মেনে।
বিনোদন সব খবর















