হিরো আলমকে হুমকি, দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিনোদন ডেস্ক
রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, পরিচিত নাম হিরো আলমের ওপর হামলার মামলায় জামিনে থাকা দুই আসামির জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত বাদীপক্ষের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। মামলাটি বাড্ডা থানায় করা হয়েছিল।
বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা বলেন, জামিনে থাকা আসামি কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি এবং সাদিয়া রহমান মিথিলা মামলাটি তুলে নিতে বাদী হিরো আলমকে হুমকি দিচ্ছিলেন। এ ঘটনায় হিরো আলম একটি সাধারণ ডায়েরিও করেছেন।
তিনি জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। শুনানির সময় হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আফতাবনগর মেইন রোডে হাঁটার সময় চারজন নামীয় ও ছয়জন অজ্ঞাত ব্যক্তি তিনটি মোটরসাইকেলে এসে হিরো আলমের পথরোধ করেন। তাকে জোর করে পাশের কাশবনে নিয়ে প্রথমে কাঠের লাঠি ও পরে ধারালো স্কেল দিয়ে আঘাত করা হয়।
হামলায় গুরুতর আহত হন হিরো আলম। একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করা হয় এবং ম্যাক্স ওভি তার মোবাইল ফোন ভেঙে ফেলেন। যাওয়ার সময় আসামিরা তাকে হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় হিরো আলম হাসপাতালে ভর্তি হন।
ঘটনার পর ৫ অক্টোবর হিরো আলম বাড্ডা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা জানান, জামিনে থাকা আসামিরা মামলাটি তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছেন। এ ঘটনায় হিরো আলম একটি সাধারণ ডায়েরিও করেন। তিনি আরও বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। শুনানির সময় হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আফতাবনগর মেইন রোডে হাঁটার সময় চারজন নামীয় এবং ছয়জন অজ্ঞাত আসামি তিনটি মোটরসাইকেলে এসে হিরো আলমের পথরোধ করে। পরে তাকে জোর করে পাশের কাশবনে নিয়ে গিয়ে প্রথমে কাঠের লাঠি ও পরে ধারালো স্কেল দিয়ে আঘাত করা হয়, যার ফলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং ম্যাক্স ওভি তাঁর মোবাইল ফোন ভেঙে ফেলেন। যাওয়ার সময় আসামিরা আরও হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় হিরো আলম হাসপাতালে ভর্তি হন।
ঘটনার পর ৫ অক্টোবর হিরো আলম বাড্ডা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
বিনোদন সব খবর















