Cvoice24.com

নোরা ফাতেহির সঙ্গে মরক্কোর হাকিমির প্রেম!

সিভয়েস২৪ ডেস্ক
১৫:২৭, ১৩ জানুয়ারি ২০২৬
নোরা ফাতেহির সঙ্গে মরক্কোর হাকিমির প্রেম!

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে। সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কোকে সমর্থন করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা।

এই উপস্থিতি ও তাদের সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি হাকিমিকেও নোরার পোস্টে প্রতিক্রিয়া দিতে দেখা গেছে।

তবে এ বিষয়ে এখনও নোরা বা হাকিমি কারও পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। 

ঘনিষ্ঠ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই নোরার ফুটবলার প্রেমিক সংক্রান্ত গুঞ্জন ছিল, যা হাকিমির সঙ্গে সাম্প্রতিক ঘনিষ্ঠতায় আরও জোরালো হয়েছে।

নোরা ফাতেহি বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, আর আশরাফ হাকিমি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত। সব মিলিয়ে, এই গুঞ্জন এখনো শুধুই সোশ্যাল মিডিয়ার আলোচনার পর্যায়ে।