Cvoice24.com

চট্টগ্রামের ফলমন্ডিতে ভোক্তার অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামের ফলমন্ডিতে ভোক্তার অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের ফলমন্ডিতে যথাযথভাবে মূল্য তালিকা হালনাগাদ না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) নগরের কোতোয়ালী থানার স্টেশন রোডের ফলমন্ডিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে মেসার্স রূপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স নোমান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স শাহরাস্তী ফার্মকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, বাজারে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করতে এ তদারকি করা হয়। অনিয়ম পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।