চট্টগ্রামকে নান্দনিক নগরে রূপান্তরের আহ্বান আবু সুফিয়ানের
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত এলাকাগুলোকে পর্যায়ক্রমে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরে রূপান্তরের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান
সোমবার (৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে চট্টগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিম্ন ও মধ্যম আয়ের মানুষ, শ্রমজীবী ও কর্মজীবীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়ে আবু সুফিয়ান বলেন, ‘নিম্ন ও মধ্যম আয়ের মানুষ, শ্রমজীবী ও কর্মজীবীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে কর্মস্থলের কাছাকাছি আবাসন গড়ে তুলতে হবে। প্রাকৃতিক ভূমি ও জলাধার সংরক্ষণ এবং নগরের সব এলাকায় সমতার ভিত্তিতে নাগরিক সুবিধা নিশ্চিত করেতে হবে।’
তিনি বলেন, কর্মস্থলের কাছাকাছি আবাসন গড়ে তুলতে হবে। একইসঙ্গে প্রাকৃতিক ভূমি ও জলাধার সংরক্ষণ এবং নগরের সব এলাকায় সমতার ভিত্তিতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে আবাসন পরিস্থিতি, ভবিষ্যৎ নগর সম্প্রসারণ এবং টেকসই নগরায়ণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হানিফ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য খোরশেদ আলম।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, ‘একটি শহর তখনই প্রকৃত অর্থে বাসযোগ্য হয়, যখন সেখানে সব শ্রেণি-পেশার মানুষের জন্য আবাসন, প্রয়োজনীয় নাগরিক সুবিধা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।’
তিনি বলেন, ‘চট্টগ্রামকে পরিকল্পিত, সবুজ, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একক উদ্যোগ যথেষ্ট নয়। সব সেবাদানকারী প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পেশাজীবী ও নগরবাসীর সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















