Cvoice24.com

আনোয়ারায় মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার

সিভয়েস২৪ ডেস্ক
১৭:৩৪, ৯ অক্টোবর ২০২৬
আনোয়ারায় মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার

চট্টগ্রামের আনোয়ারায় মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার শিলাইগড়া গ্রামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

আয়োজক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হবে।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর