টেকনাফে মাটির নিচে মিলল ৩ লাখ ইয়াবা, পালাল কারবারিরা
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা ৩ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে যৌথ বাহিনী। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া মন্দিরের জোড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান মজুতের তথ্য পাওয়া যায়। পরে ওই এলাকার মঞ্জুর মেম্বারের প্রকল্পের কেওড়া বাগানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যান। পরে কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
কক্সবাজার সব খবর















