আনোয়ারায় গাঁজা সেবন, কারাগারে ঠাঁই হলো বাবু দের
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারায় গাঁজা সেবনের অভিযোগে বাবু দে (৩৮) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শোলকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
দণ্ডপ্রাপ্ত বাবু দে ওই এলাকার সনজিত দের ছেলে।
অভিযান চলাকালে ঘটনাস্থলে বাবু দে গাঁজা সেবন করছিলেন বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করে আনোয়ারা থানা-পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














