Cvoice24.com

বিমানবন্দরে যাত্রী হয়রানি, তিনজনকে জেল-জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:২৫, ১১ নভেম্বর ২০২৬
বিমানবন্দরে যাত্রী হয়রানি, তিনজনকে জেল-জরিমানা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কর্তৃপক্ষ। গত কয়েক দিনের অভিযানে সড়ক পরিবহন আইন অমান্য করায় পাঁচজনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া যাত্রী হয়রানির দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিমানবন্দরের পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নির্বিঘ্নে আগমন ও প্রস্থান নিশ্চিত করা, বিমানবন্দরের বিভিন্ন দোকান ও লাউঞ্জের খাবারের মান ও মূল্য যাচাই এবং যাত্রী টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখতে গত কয়েক দিন ধরে এসব অভিযান পরিচালিত হয়। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন অমান্য করায় পাঁচজনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রী হয়রানির দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। বিমানবন্দরের যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত ও অন্যান্য সেবা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর