Cvoice24.com

আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি
১৬:৪৬, ১১ নভেম্বর ২০২৬
আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আনোয়ারায় পৃথক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি পুলিশের।

বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শোলকাটা এলাকার শাখাওয়াত হোসেন ওরফে শাকিল (৪৫), তৈলারদ্বীপ এলাকার মো. রিকু (৩৬), মো. আরাফাত (২১) ও মো. লিটন (৩৪), বারখাইন এলাকার সাজ্জাদ মালেকী (২৯) এবং বরুমছড়া এলাকার মো. সেলিম ওরফে হুমায়ূন কবির সেলিম (৩৮)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর