Cvoice24.com

গুইমারায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত

প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:৪০, ১৫ আগস্ট ২০২৬
গুইমারায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুদ্ধ অং মারমা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা জালিয়াপাড়া এলাকায় বিজিবি সেক্টর হাসপাতালসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুদ্ধ অং মারমার বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়ায়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুদ্ধ অং মারমা মোটরসাইকেলে গুইমারা বাজার থেকে রামগড়ের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। তবে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।