দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
পাথরঘাটা মেথরপট্টিতে আগুন, ছয় ঘর ছাই
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকার রঙ্গন কনভেশম হলের পেছনে পাথরঘাটা মেথরপট্টিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সিভয়েস২৪’কে বিষয়টি নিশ্চিত করেছেন নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলী ।
তিনি বলেন, ‘আমরা আদালত ভবনের বিপরীতে আগুন লাগার খবর পাই। সেখানে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আমরা দুবার বাধার সম্মুখীন হয়েছি। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।’
দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, ছয় ঘর ছাই
রাত ১০টার দিকে সর্বশেষ খবরে জানা গেছে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। আগুনে ঘর ও দোকানের পাশাপাশি একটি দোকানের বেশ কিছু বাঁশ পুড়ে গেছে। এ কারণে আগুনের ধোঁয়া বেশি ছিল।'
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















