Cvoice24.com

পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে সবার অংশগ্রহণ জরুরি: সরোয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:৩১, ২৫ জুলাই ২০২৬
পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে সবার অংশগ্রহণ জরুরি: সরোয়ার আলমগীর

পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করতে এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

শনিবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলা হলরুমে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করতে, পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক বাংলাদেশ গড়তে সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উপস্থিত সবাইকে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।