Cvoice24.com

বায়েজিদের ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে 

সিভয়েস২৪ প্রতিবেদক
১১:৫৫, ৯ আগস্ট ২০২৬
বায়েজিদের ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে 

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানায় করা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহজাহানকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৮ আগস্ট) বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানাধীন মনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার শাহজাহানের বয়স ২০ বছর। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার ননা মিয়া হাজীর বাড়ি এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানাধীন মনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার শাহজাহানকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর