Cvoice24.com

মা হারালেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর 

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:১৪, ৮ আগস্ট ২০২৬
মা হারালেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা খাদিজা নুর (৮৫) ইন্তেকাল করেছেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খাদিজা নুর ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামের মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী। 

মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টায় তার নিজ বাসভবনসংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে খাদিজা নুরের মৃত্যুতে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিভিন্ন শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে মরহুমার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং তাঁর পরিবারকে এ শোক ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক প্রার্থনা করেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর