উল্টো পথের সিএনজিকে পাশ কাটাতে গিয়ে ট্রাকে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট জলিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এয়াছিন হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাজীপাড়া এলাকার হাছান আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এয়াছিন মোটরসাইকেল নিয়ে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে উল্টো পথে আসা একটি অটোরিকশাকে (সিএনজি) পাশ কাটাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। পরে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এয়াছিন ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমা রয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














