১৫ আগস্ট ঘিরে ১৫ আইনজীবী গ্রেপ্তার
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরে ১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।
রবিবার (১৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।
তিনি বলেন, 'মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসার নিচে ১৫ আগস্ট পালনে তারা জড়ো হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। পরে পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।'
জানা গেছে, গ্রেপ্তার আইনজীবীরা হলেন- ইস্কান্দার মির্জা, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থপ্রতিম নন্দী, শুভ আইচ, মশিউর রহমান আবির, জাকির হোসেন, যীশু রায় চৌধুরী, উম্মে হাবিবা, কামেলা খানম, আয়েশা হেভেন, সুজলা অন্তরা ও শারমিন ইয়াসমিন নিশু।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














