Cvoice24.com

গোলাম রসুল মার্কেটে ভয়াবহ আগুন

সিভয়েস প্রতিবেদক
১৬:৩৩, ৭ সেপ্টেম্বর ২০২৬
গোলাম রসুল মার্কেটে ভয়াবহ আগুন

চট্টগ্রাম মহানগরের তিনপোলের মাথায় রিয়াজউদ্দিন বাজারসংলগ্ন গোলাম রসুল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মার্কেটের চতুর্থ তলার একটি গোডেউনে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর