Cvoice24.com

বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে হাসিনার নামে মাইকিং, ভিডিও ভাইরাল

সিভয়েস২৪ ডেস্ক
১২:২৭, ২ নভেম্বর ২০২৬
বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে হাসিনার নামে মাইকিং, ভিডিও ভাইরাল

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল থেকে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

২ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আগে থেকে ধারণ করা বক্তব্য প্রচার করা হচ্ছে। মাইকিংয়ের আয়োজক হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’ নাম উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে অটোরিকশায় মাইক লাগিয়ে এ প্রচার চালানো হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক গণমাধ্যমকে বলেন, মাইকিংয়ের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ করছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর