Cvoice24.com

কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
১০:৫৩, ১ নভেম্বর ২০২৬
কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার  (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের নুনিয়ারছড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির পরিদর্শক (ওসি) মনির হোসেন। তিনি জানান, একরামুল হুদাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য একটি নিয়মিত মামলায় কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে।

অ্যাডভোকেট একরামুল হুদা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।