Cvoice24.com

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লোহাগাড়ায় ফার্মেসিকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি
১৯:০০, ১ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লোহাগাড়ায় ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রয়েল ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বটতলী মোটর স্টেশনের স্কুল রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রয়েল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিষয়টি শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ফার্মেসির মালিক মিনহাজ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে লোহাগাড়া থানা পুলিশের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর