Cvoice24.com

রাউজানে আবদুল অদুদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা

সিভয়েস২৪ ডেস্ক
১০:৫১, ২ নভেম্বর ২০২৬
রাউজানে আবদুল অদুদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা

চট্টলার দানবীর ও মানবহিতৈষী ব্যক্তিত্ব সৈয়দ আবদুল অদুদ চৌধুরীর ৫৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে অদুদ স্মৃতি সংঘ।

শুক্রবার (৩০ অক্টোবর) সংঘের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মুহাম্মদ মনছুর মাহমুদ। সঞ্চালনা করেন সংঘের কার্যকরী সদস্য মুনির উদ্দিন সিকদার।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংঘের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দীন সিকদার। বক্তব্য দেন সংঘের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, ব্যাংকার কাজী মোহাম্মদ মঈনুদ্দিন। এ ছাড়া সার্বিক আয়োজনের কর্মপরিকল্পনা তুলে ধরেন সংঘের উপদেষ্টা মোহাম্মদ আলী সিকদার।

সভায় আরও বক্তব্য দেন সংঘের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা জানে আলম চৌধুরী, উপদেষ্টা জামাল সিকদার ও মোহাম্মদ লোকমান, কাজী মো. মারুফ, কৃষ্ণমনি আচার্য, সংঘের সাধারণ সম্পাদক আবদুল হাকিম সিকদার, সামির সিকদার, আবির সিকদার ও মুনতাসির সিকদারসহ অন্যরা।

সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী ২৮ নভেম্বর সৈয়দ আবদুল অদুদ চৌধুরীর ৫৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী সিকদার, সদস্যসচিব মোহাম্মদ লোকমান এবং যুগ্ম আহ্বায়ক জানে আলম চৌধুরী।

এ ছাড়া সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টায় দ্বিতীয় প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর