বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল শিক্ষার্থীর
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সামনে সড়ক দুর্ঘটনায় মাইশা (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) নূরুল আলম আশেক।
নিহত মাইশা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।
নূরুল আলম আশেক জানান, মঙ্গলবার সকালে সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সামনে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাইশা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













