চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদ আহমদ বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, রশিদ আহমদ রেললাইন ধরে হেঁটে মেয়ের বাড়ি মোছনিয়াকাটায় যাচ্ছিলেন। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি পহরচাঁদা এলাকা অতিক্রম করছিল। পেছন দিক থেকে ট্রেন আসার বিষয়টি বুঝতে না পারায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার সব খবর















