Cvoice24.com

যত্রতত্র পোস্টার, উদ্ভাস উন্মেষ ইনডেক্সসহ পাঁচ প্রতিষ্ঠান জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:২৫, ৯ নভেম্বর ২০২৬
যত্রতত্র পোস্টার, উদ্ভাস উন্মেষ ইনডেক্সসহ পাঁচ প্রতিষ্ঠান জরিমানা

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়া পোস্টার লাগানোর দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের অবৈধভাবে লাগানো পোস্টার নিজ দায়িত্বে অপসারণের অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ারকে অনুমোদন ছাড়া নগরের বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর দায়ে জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিজ নিজ উদ্যোগে ও দায়িত্বে অবৈধ পোস্টার সরিয়ে নেওয়ার অঙ্গীকারনামা দিতে হয়।

চসিকের পক্ষ থেকে জানানো হয়, নগরের সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং যত্রতত্র পোস্টার-ব্যানার লাগানো বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নগরের সৌন্দর্য নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর