Cvoice24.com

আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৩২, ৯ নভেম্বর ২০২৬
আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রামের আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিসিআইসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সিইউএফএল ও ডিএপিএফসিএল শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) প্রশাসন ভবনের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করা হয়। র‍্যালিটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিএপিএফসিএল শাখার সভাপতি ও উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক) খন্দকার মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিইবি সিইউএফএল শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি প্রকৌশলী আকরাম খান। প্রধান অতিথি ছিলেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

সিইউএফএলের উপসহকারী প্রকৌশলী শামীম রেজার সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য দেন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক, কাফকোর সিনিয়র মেইনটেন্যান্স কন্ট্রোলার মো. কামরুজ্জামান এবং কেপিইজেডের উপসহকারী প্রকৌশলী এ কে এম মাহাবুবুল ইসলাম।

অনুষ্ঠানে সিইউএফএল, ডিএপিএফসিএল, কাফকো, কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইউনাইটেড পাওয়ার লিমিটেডের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, কর্মকর্তা এবং আইডিইবির সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর