Cvoice24.com

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

সিভয়েস২৪ ডেস্ক
১৫:২৮, ২৬ ডিসেম্বর ২০২৫
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) অনিবার্য কারণবশত অনুষ্ঠিতব্য এ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা সব খবর