৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
সিভয়েস২৪ ডেস্ক
নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করার জন্য পরীক্ষার্থীদের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষার্থীদের পক্ষে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব।
পরীক্ষাটি আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার হল ও আসন বিন্যাসসহ গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd)-এ প্রকাশ করা হবে।
এর আগে, ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৬ নভেম্বর ২০২৫ প্রকাশিত হয়েছিল। আবেদন প্রক্রিয়া চলেছিল ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
শিক্ষা সব খবর















