Cvoice24.com


সুখ ও দুঃখ নিয়ে ভাবনা

০৭:৪৮, ৬ জুন ২০১৮
সুখ ও দুঃখ নিয়ে ভাবনা

সুখ আর দুঃখ এই উভয় নিয়েই আমাদের জীবন। সুখ আসলে অনেক রঙিন আর আনন্দের। সুখ ও দুঃখের উদাহরণ দিতে গেলে এই ভাবে বলতে হয় যে, সুখের রং লাল, নীল,হলুদ, বাদামীসহ আরো নাম না জানা কত রং। জীবনের উঁচু-নিচু পথে চলতে গিয়ে কত ধরণের নাম না জানা বাহারী সুখ আসে আমাদের জীবনে। আর এই সুখকে আমরা প্রকাশ করি নানা বর্ণের আনন্দ উৎসব আর হাসি উল্লাসের মাধ্যমে। অন্যদের সাথে উপভোগ করি মন খুলে।

কষ্টের কোন রং নেই, আছে শুধু প্রকার আর ধরণ। আমাদের সবার মনে বিভিন্ন ধরণের কষ্ট শামুকের মতো লুকিয়ে থাকে। সময় অসময়ে ফণা তুলে হাসে সে সব কালো, নীল, ধূসর কষ্টরা। সবগুলো কষ্টের মধ্যে চাপাকষ্টের তীব্রতা অতি বেশি যন্ত্রণাদায়ক। যার দহনে বিষাক্ত হয়ে ওঠে শরীরের প্রতিটি লোমকূপ। তাকে কারো সাথে ভাগ করা যায় না, সহ্য ও করা যায় না। তিলে তিলে ক্ষয় হতে থাকে মাটির বৌয়াম।

মানুষ যে কোন সময় কোন না কোনভাবে তার সুখকে ভাগ করে নিতে পারে অন্যের সাথে। কিন্তু কষ্টকে কখনও শেয়ার করতে পারেনা বা করতে চায়না। কষ্টগুলো একান্ত নিজের তার বসবাস বুক পকেটের গভীরতায়। আর সে জন্যই হয়তো প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদ তার লেখা নক্ষত্রের রাতে বলেছেন, “দুঃখের কথা কি বলিব দুঃখ কারে বলে,দুঃখ হলো বুকের আগুন দাউদাউ করে জ্বলে”!!

সিভয়েস/এএইচ