‘ভেঙে দাও জাতিসংঘ’
মোহাম্মদ হাবিবুর রহমান
সভ্যতার নামধারী এই সভাঘরে,
শান্তির নামে ওঠে রক্তের নড়ে।
মুঠি শক্ত করেও কেউ কিছু বলে না,
মহাশক্তির মুখে সব নীতি চলে না!
গণতন্ত্র, মানবতা, ন্যায়বিচার —
কাগজেই লেখা সার, কার্যত শুধুই ভার।
পশ্চিমে পোড়ে শিশু, পুবে কান্না সয়,
আর জাতিসংঘ সভা কেবল চুপচাপ রয়।
গাজা ইরাক সিরিয়া ইরানে তারা চালায় যুদ্ধ,
জাতিসংঘ জানেনা তা, থাকে নিস্তব্ধ।
ইরানে ছোড়ে ড্রোন, ইয়েমেনে আগুন,
কে দিল ছাড়পত্র — কোথায় সেই প্রমাণ?
ভোট নেয়, ভেটো পড়ে, মুখে শান্তির ঝলক,
আসলে সবই এক অভিনয়ের বলক।
ইসরাইল যখন শিশু রক্তে রাঙায়,
তখন কেন জাতিসংঘ নীরবতায় হাঁটায়?
যখন পৃথিবীর মোড়ল দেশগুলি ছলে,
আইন ভাঙে খোলাখুলি — কে রুখে চলে?
এমন বিচার যেখানে মরে পড়ে রয়,
সত্য বলে যে, সে-ই বন্দী হয়!
তবে এ কী সংগঠন, কীসের সংহতি?
শুধু দুর্বল দেশেই চলে বিধিনীতি?
ভবিষ্যতের নামে শুধু ছলচাতুরি,
তবে জাতিসংঘ রেখে আর কী দরকার বলি?
ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, মিথ্যা এই ভরসা,
শান্তির মুখোশে আছে মৃত্যুর উপহাসা।

মোহাম্মদ হাবিবুর রহমান : সভাপতি, মির্জাপুর প্রবাসী পরিষদ এবং ইউএই প্রবাসী ব্যবসায়ী।
সাহিত্য-সংস্কৃতি সব খবর















