চাঁপাইনবাবগঞ্জে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু
সিভয়েস২৪ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পদ্মার বিলে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আপন দুই বোনসহ তিন পরিবারের পাঁচ শিশু রয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—চর চাকলা গ্রামের নেজাম উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯), মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১২)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার দুপুরে পাঁচ শিশু একসঙ্গে চর চাকলা এলাকার মরা পদ্মার বিলে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তিনি অন্যদের খবর দেন। পরে স্থানীয় লোকজন পানিতে নেমে পাঁচ শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বিলের পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় সব খবর















