Cvoice24.com

পরিবারের অগোচরে পুকুরে পড়ে প্রাণ গেল ২ বছরের শিশুর

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:২৩, ৩১ আগস্ট ২০২৬
পরিবারের অগোচরে পুকুরে পড়ে প্রাণ গেল ২ বছরের শিশুর

কক্সবাজারের পেকুয়ায় পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে মো. আদিল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেকুয়ার চর নতুনঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আদিল ওই এলাকার মোহাম্মদ হানিফের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় আদিল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

পরে দ্রুত শিশুটিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন মোহাম্মদ রুবেল বলেন, পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।