Cvoice24.com

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১২:৪৫, ৩১ আগস্ট ২০২৬
রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ ওই এলাকার মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে রেললাইনে চলাচলের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আবদুল্লাহর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন।

তবে আবদুল্লাহ কীভাবে রেললাইনে উঠেছিলেন কিংবা ঠিক কীভাবে ট্রেনের ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার  সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে ফজলুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে আবদুল্লাহর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এ মৃত্যুতে পরিবারে চলছে শোক ও আহাজারি।