Cvoice24.com

ম্যাগাজিন ও ক্যালেন্ডার উন্মোচন
চবিতে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসো’র নবীন বরণ

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
২০:৫২, ২৩ জানুয়ারি ২০২৬
চবিতে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসো’র নবীন বরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের ম্যাগাজিন ও ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন এবং নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একে খান আইন অনুষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মুহিত খাঁন। সম্মানিত অতিথি ছিলেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা ও চবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব। 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক লায়ন মো. আবিদ আলী ভূঁঞা, পৃষ্ঠপোষক আ. ন. ম. শামীম হাসান, কাজী আবদুস সোবহান, লায়ন মো. মুনীর হোসেন, মো. মহিউদ্দিন মুন্সী এবং ইপসার সহকারী শাখা ব্যবস্থাপক ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম হিমেল।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ফিরোজ, পটিয়া সরকারি কলেজের প্রভাষক দিদারুল আলম সজল, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার শরফুদ্দিন রাশেদসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের আলোচনা পর্ব সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ও রাফেজা রিপা। সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম ও মাহিয়া আনিকা।

চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন একটি রোল মডেল। শিক্ষার্থীদের কল্যাণে যে কাজগুলো প্রত্যাশিত, এই সংগঠন অনেক আগেই তা বাস্তবায়ন করেছে।

অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন বলেন, ‘চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন নানা কারণেই ব্যতিক্রমধর্মী। সংগঠনটির কার্যক্রম দেখে তিনি মুগ্ধ। তবে এই ধারাবাহিকতা ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।’