Cvoice24.com

মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

১৯:২০, ২০ ফেব্রুয়ারি ২০২৬
মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু শুক্রবার দুপুরে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার আত্মহত্যা চেষ্টার খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় পাড়া ও ছাত্র রাজনীতির অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো রহস্যময়।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মেঘমল্লার বসু বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে এই মর্মান্তিক পদক্ষেপের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি।

ক্যাম্পাস সব খবর