৯ম পে-স্কেলের দাবিতে চবিতে চতুর্থ দিনের মানববন্ধন ও বিক্ষোভ
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ৪র্থ দিনের মতো সর্বস্তরের শিক্ষক, কর্মকতা, কর্মচারীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে হিসাব নিয়ামক দপ্তরের সহকারী হিসাব নিয়ামক বোরহান উদ্দিনের সঞ্চালনায় এতে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা, কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন।
সহকারী হিসাব নিয়ামক খোরশেদুল আলম বলেন, ‘বর্তমান সরকারকে ৯ম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। প্লে স্কেল বাস্কবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।’
আইন ও গোপনীয় শাখার সেকশন অফিসার ইমরান হোসাইন বলেন, আমরা দেশকে সার্ভ করতে চাই। অফিস ছেড়ে রাস্তায় আন্দোলন করা আমাদের কাজ নয়। আমরা অতিদ্রুত নবম পে স্কেলের বাস্তবায়ন চাই।’
পরিক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার রাশেদ চৌধুরী বলেন, আমরা যাতে পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারি সরকার যাতে সে ব্যবস্থা করেন।
সহকারী হিসাব নিয়ামক বোরহান উদ্দিন বলেন, পে স্কেল বাস্তবায়ন না হওয়াতে আমরা অন্ন বস্ত্রের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর দিকে তাকালে দেখা যায় আমরা দীর্ঘদিন যাবৎ তীব্রভাবে বঞ্চিত। অন্তর্বর্তী সরকারের অনেক ভালো কাজ আছে কিন্তু এই জায়গায় উনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
উর্ধতন সহকারী নেয়ামত উল্লাহ্ বলেন, আমরা অবিলম্বে জাতীয় নির্বাচনের নবম পে স্কেল বাস্তবায়ন চাই। আশা করি বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে কর্মস্থলে ফিরে যেতে সহযোগিতা করবে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন করছে।
ক্যাম্পাস সব খবর















