Cvoice24.com

চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
২০:০৫, ২৯ আগস্ট ২০২৬
চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামতল এলাকায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে জামতল এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় চৌকিদার পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা জানা যাবে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।