Cvoice24.com

জমিতে কাজের সময় বিএসএফের গুলিতে আহত ১

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:৩৬, ৫ সেপ্টেম্বর ২০২৬
জমিতে কাজের সময় বিএসএফের গুলিতে আহত ১

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে জমিতে চাষাবাদের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে মোশাররফ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক এ তথ্য জানান।

আহত মোশাররফ ছাগলনাইয়া উপজেলার জয়নগরের পচা মিয়ার বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত মো. মোস্তফা এবং মা বিয়াদম।

তিনি বলেন, ‘শুক্রবার বিকেল ৪টার দিকে ছাগলনাইয়া থানার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় নিজের জমিতে কাজ করার সময় হঠাৎ বিএসএফের ছোড়া গুলি মোশাররফের পিঠের বাম পাশে লাগে। স্থানীয়রা মোশাররফকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেন।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা মোশাররফের শরীর থেকে কয়েকটি গুলির অংশ বের করতে সক্ষম হয়েছেন। তবে শরীরের ভেতরে আরও গুলির অংশবিশেষ রয়ে গেছে।’