পণ্ডিত বঙ্কিমচন্দ্র সংস্কৃত কলেজে বিনামূল্যে বই বিতরণ
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম নগরের মোহরায় অ্যাওয়ার্ডপ্রাপ্ত পণ্ডিত বঙ্কিমচন্দ্র সংস্কৃত কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ধর্মীয় ও সংস্কৃত বই বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গীতা পাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বই বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান প্রদীপ প্রজ্বালন করেন লোকনাথ মন্দিরের সেবায়েত শিখা দাশ।
কলেজের কার্যকরী সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম নগরের সদস্যসচিব বাপ্পি দের সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. লিটন আচার্য্য।
অধ্যক্ষ পণ্ডিত ধীমান ভট্টাচার্য ও স্বপন সিংয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল পাল, টিটু দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন ধর্মীয় মূল্যবোধ, প্রাচীন জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষা প্রসারে সংস্কৃত চর্চার ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের এ উদ্যোগ তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














