বাঁশখালীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ১,৮০০ চারা বিতরণ
বাঁশখালী প্রতিনিধি
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাহারছড়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, অ্যাডভোকেট মুফিজুর রহমান, অ্যাডভোকেট জসিম, সাবেক ইউপি সদস্য মমতাজ, বিএনপি নেতা নুর হোসেন, হামিদ বাহার, মহিউদ্দিন জাহাঙ্গীর, কাজী এহসান, রমজান আলী, সাবেক ইউপি সদস্য এবাদুল হক, এহসানুল হক পারভেজ, ইউপি সদস্য মো. মনজুর চৌধুরী, কাজী ইউসুফ, ইউপি সদস্য মনির উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য সাহাব উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য পাকিজা আক্তার, মেরিনা আক্তার, সেলি আক্তার, জিয়াউর রহমান, এনামুল হক এনাম, খান দেলোয়ার, আব্দুল ওয়াহেদ সুমন, মো. ফোরকান, মাস্টার এমরানুল হক চৌধুরী, মাস্টার মোরশেদুল আলম, মাস্টার আব্দুর রহিম, মাস্টার ছরওয়ার আজম ও রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে পাঁচ প্রজাতির মোট ১ হাজার ৮০০টি গাছের চারা বিতরণ করা হয়।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল, ক্ষমতায় গেলে পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা। সেই কর্মসূচির অংশ হিসেবে বাহারছড়া ইউনিয়নে চারা বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














