Cvoice24.com

রাঙ্গুনিয়ায় খালে মিলল মানসিক ভারসাম্যহীন নারীর লাশ

রাঙ্গুনিয়া-কাপ্তাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:৩৩, ৪ অক্টোবর ২০২৬
রাঙ্গুনিয়ায় খালে মিলল মানসিক ভারসাম্যহীন নারীর লাশ

​চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সুরমা খাল থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকার একটি সেতুর নিচে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

​স্থানীয়রা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন ও এর আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তবে গত দুই-তিন দিন ধরে তাকে এলাকায় দেখা যাচ্ছিল না। সকালে স্থানীয় লোকজন খালে লাশ ভেসে থাকতে দেখে রাঙ্গুনিয়া মডেল থানায় খবর দেন।

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ থানায় নিয়ে যাওয়া হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর