Cvoice24.com

রামুতে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদক কারবারি

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৩৫, ৩ অক্টোবর ২০২৬
রামুতে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদক কারবারি

কক্সবাজারের রামুতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা ও বেলা পৌনে ৩টার দিকে উপজেলার ফতেখারকুল চৌমুহনী এলাকায় অভিযান দুটি চালানো হয়।

গ্রেপ্তার দুজনের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। এসআরবি-১৫-এর দাবি, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।

এসআরবি-১৫ জানায়, প্রথম অভিযানে ৩০ হাজার ইয়াবা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মুঠোফোনসহ মো. শফি আলম (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে একই এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মুঠোফোনসহ মো. ইউনুছ (২০) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।